রাবিতে ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে বহিষ্কার তিন

রাবি প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৭, ১৯:৫২আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ১৯:৫২

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে তিন ভর্তিচ্ছুকে বহিষ্কার করা হয়েছে। উত্তরপত্রে একই রোল নম্বর লেখায় দুজনকে এবং আধা ঘণ্টা পর্যন্ত উত্তরপত্রে কোনও বৃত্ত ভরাট না করা ও মোবাইল ফোন কাছে রাখায় আরেকজন ভর্তিচ্ছুকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (২৩ অক্টোবর) বিকালে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভবন থেকে তাদের আটক করা হয়। তারা হলেন পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি এলাকার রাশেদ আলী ও একই জেলার সাঁথিয়া উপজেলার আত্রাইশুকা এলাকার সাইফুল ইসলাম এবং নওগাঁ জেলার মহাদেবপুর এলাকার নাজমুল হক। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

প্রক্টর দফতর সূত্রে জানা যায়, রাশেদ আলীর ‘ডি’ ইউনিটের পরীক্ষার রোল ১৮১৬৭ ও সাইফুল ইসলামের রোল ১৮১৬১। কিন্তু তারা দুজনই উত্তরপত্রে রোল নম্বর লেখে ১৮১৬১। আর নাজমুল হক পরীক্ষা শুরু হওয়ার আধা ঘণ্টা পর্যন্ত উত্তরপত্রে কোনও বৃত্ত ভরাট না করা ও সঙ্গে মোবাইল ফোন রাখায় পরীক্ষায় হলে দায়িত্বরত শিক্ষকরাই তাকে বহিষ্কার করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান জানান, দায়িত্বরত শিক্ষকরা তাদেরকে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করেন। তাদেরকে বহিষ্কার করে উত্তরপত্র বাতিল করা হয়েছে। পরে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন:

রাবিতে নিষেধাজ্ঞা সত্ত্বেও ছাত্রলীগের মিছিল অব্যাহত

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের