হাইকোর্টের নির্দেশ না মেনে নদী থেকে বালু উত্তোলনের অভিযোগ

বগুড়া প্রতিনিধি
০৩ নভেম্বর ২০১৭, ১৮:০০আপডেট : ০৩ নভেম্বর ২০১৭, ১৮:০০

হাইকোর্টের নির্দেশ না মেনে নদীতে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন, ছবিটি বৃহস্পতিবার বিকালে তোলা হাইকোর্টের নির্দেশ অমান্য করে বগুড়ার ধুনটে বাঙালি নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে নদীতীরবর্তী আবাদি জমি, বসতবাড়ি ও শ্মশানঘাট নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। হুমকির মুখে আরও অনেক জমি ও স্থাপনা। আদালতের নির্দেশ মেনে চলতে বালু ব্যবসায়ীদের বাধ্য করতে স্থানীয় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

অভিযোগ রয়েছে— ধুনট উপজেলার সদর ইউনিয়নের বথুয়াবাড়ি, এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ি ও নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ি এলাকায় স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে বাঙালি নদীতে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছেন। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন বিলকাজুলি ও বথুয়াবাড়ি গ্রামের ৬৩ জন বাসিন্দা। বালু উত্তোলন নিয়ে গণমাধ্যমে খবর দেখে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) পক্ষে জনস্বার্থে হাইকোর্টে মামলা (নম্বর-১৪৫১৫/২০১৭) করেন অ্যাডভোকেট মিনহাজুল হক চৌধুরী।

গত ২২ অক্টোবর শুনানি শেষে ধুনট উপজেলার বথুয়াবাড়ি, বিলকাজুলি, শাকদহ এলাকায় বাঙালি নদী থেকে অনিয়ন্ত্রিত ও আইন বহির্ভূতভাবে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ থেকে এসেছে এই আদেশ।

একইসঙ্গে বাঙালি নদীতে অবস্থিত বাথুয়াবাড়ি বালুমহাল বগুড়া জেলাধীন বালুমহালের তালিকা থেকে কেন বাদ দেওয়া হবে না এবং বাঙালি নদীকে আইনবহির্ভূত ও যান্ত্রিক পদ্ধতিতে বালু উত্তোলন থেকে রক্ষার নির্দেশ কেন প্রদান করা হবে না। কেন উল্লিখিত নদীর পরিবেশ ব্যবস্থা ও নদীতীরবর্তী কৃষি জমি, বাড়িঘর ও গুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষতিসাধনের দায়ে ইজারাদারের কাছ থেকে কেন ক্ষতিপূরণ আদায় করা হবে না তা জানতে চেয়ে বিবাদীদের ওপর রুল জারি করেন আদালত।

হাইকোর্টের নির্দেশ না মেনে নদীতে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন, ছবিটি বৃহস্পতিবার বিকালে তোলা মামলার বিবাদীরা হলেন— ভূমি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, জাতীয় নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান, পরিবেশ অধিদফতর ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপার, পরিবেশ অধিদফতরের (রাজশাহী বিভাগ) পরিচালক, ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা, ধুনটের সহকারী কমিশনার (ভূমি), ধুনট সদর ইউনিয়নের চেয়ারম্যান ও বালু উত্তোলনকারী বথুয়াবাড়ি গ্রামের গোলজার হোসেন।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকালে বথুয়াবাড়ি গ্রামের আবু হানিফ, আব্দুস সোবাহান ও আব্দুর রশিদ জানান, অবাধে বালু উত্তোলনের কারণে ইতোমধ্যে নদীতে বিলীন হয়েছে তাদের চার বিঘা জমি। ভাঙনের মুখে পড়েছে আরও তিন বিঘা জমি।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, ‘হাইকোর্টের নির্দেশ না মেনে নদী থেকে বালু উত্তোলন অব্যাহত রয়েছে। নদীতে অসংখ্য ড্রেজার মেশিন বসিয়ে ৯০-১০০ ফুট গভীর থেকে বালু তোলা হচ্ছে। প্রতি ট্রাক বালু বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। এগুলো চলাচল করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন সড়ক। এতে জনদুর্ভোগ বেড়েছে।’

তবে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা জানান, হাইকোর্টের নির্দেশনার কপি হাতে না পেলেও তিনি ইজারাদারকে বালু উত্তোলন বন্ধ করতে নির্দেশ দিয়েছেন। ওই কপি হাতে পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

বিলকাজুলি ও শাকদহ বালু মহালের ইজারাদার ধুনট উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলজার হোসেনের দাবি, শুক্রবার বিকাল পর্যন্ত এ বিষয়ে হাইকোর্টের কোনও নির্দেশনা পাননি তিনি। পত্রিকায় খবর দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে বালু তুলতে নিষেধ করেছেন। তাই এরপর থেকে বালু তোলেননি। তিনি বলেন, ‘৫২ লাখ টাকায় বিলকাজুলি ১ ও ২ নম্বর সিট এবং শাকদহ বালুমহাল ইজারা নিয়েছি। এখন আগে তোলা বালু বিক্রি করছি। চারটি ড্রেজার মেশিন নদীতেই আছে।’

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী