জঙ্গি হামলা নিয়ে অস্ট্রেলিয়ার আশঙ্কার কোনও ভিত্তি নেই: আইজিপি

রাজশাহী প্রতিনিধি
০৮ নভেম্বর ২০১৭, ২০:৩০আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ২০:৩১

রাজশাহীতে আইজিপি (ছবি: প্রতিনিধি) বাংলাদেশে জঙ্গি হামলার বিষয়ে অস্ট্রেলিয়া যে আশঙ্কা প্রকাশ করেছে তার কোনও ভিত্তি নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরির্দশক (আইজিপি) একেএম শহীদুল হক। বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী মহানগর পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

আইজিপি বলেন, ‘বাংলাদেশে জঙ্গি হামলার তথ্যের ভিত্তি নেই। অস্ট্রেলিয়ান হাইকমিশনের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড (ডিএফএটি) কিসের ভিত্তিতে এই সর্তকতা জারি করেছে তারাও তা জানেন না। তবে দেশটির হাইকমিশনার জানিয়েছেন, তাদের দেশের নাগরিকদের সর্তক করাটি রুটিন ওয়ার্ক। কোনও জঙ্গি হামলার তথ্য তাদের কাছে নেই।’

প্রসঙ্গত, গত শুক্রবার অস্ট্রেলিয়া সরকারের ডিএফএটি এক বার্তায় বাংলাদেশে চলাচলকারী অস্ট্রেলীয় নাগরিকদের জন্য সতর্কতা জারি করে।

ঢাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিখোঁজের বিষয়ে আইজিপি বলেন, ‘বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এখনও বলার মতো কোনও তথ্য নেই।’

মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান আছে জানিয়ে আইজিপি বলেন, ‘মাদকের গডফাদারদের অনুকম্পা দেখানোর কোনও সুযোগ নেই। পুলিশের কোনও কর্মকতা তা দেখালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন, মহানগর পুলিশ কমিশনার মাহাবুবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের