রাজশাহীতে বিসিএস শিক্ষা সমিতির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

রাজশাহী প্রতিনিধি
১১ নভেম্বর ২০১৭, ২০:৩৭আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ২০:৩৭

জাতীয়করণ করা কলেজ শিক্ষকদের ক্যাডার বহির্ভূত রেখে স্বতন্ত্র বিধিমালা তৈরির দাবিতে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। শনিবার বিকালে রাজশাহী কলেজ মাঠে আয়োজিত সমাবেশে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার সাধারণ শিক্ষা সমিতির সদস্যরা অংশ নেন।

শিক্ষা সমিতির বিভাগীয় সমাবেশ বিসিএস সাধারণ শিক্ষা সমিতি রাজশাহী জেলা শাখার সভাপতি ও রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমানের সভাপতিত্বে সবাবেশে প্রধান অতিথি ছিলেন সমিতির কেন্দ্রীয় মহাসচিব শাহেদুল খবির চৌধুরী। এতে রাজশাহী জেলা সম্পাদক মো. আনিসুজ্জামানের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুর রহমান। এছাড়া বিভাগের বিভিন্ন জেলার সম্পাদকরাও এতে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে শাহেদুল খবির চৌধুরী বলেন, ‘বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার জন্মলগ্ন থেকে বৈষম্যের শিকার। আমরা অতীতের সব অনিয়ম দূর করে শিক্ষা ক্যাডারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই। শিক্ষা ক্যাডারে ১০ শতাংশ নিয়োগ, প্রদর্শক থেকে পদোন্নতি, সব ধরনের পার্শ্বপ্রবেশ চিরতরে বন্ধ করে একটি একক ধারা সৃষ্টি করতে হবে।’ এসময় আগামী ১৬ অক্টোবরের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানান তিনি।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের