চৌহালীতে ঘুষসহ শিক্ষা অফিসের কর্মচারী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৭, ১৮:৪৬আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ১৮:৪৬

আটক অফিস সহকারী আব্দুল মালেক সিরাজগঞ্জের চৌহালী উপজেলা শিক্ষা অফিসে এক শিক্ষকের কাছ থেকে ঘুষ নেওয়ার সময় অফিস সহকারী আব্দুল মালেককে আটক করেছে দুদক। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকালে দুদক পাবনা আঞ্চলিক কার্যালয়ের একটি দল তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ঘুষের ১০ হাজার টাকাও উদ্ধার করে দুদক।

আটক আব্দুল মালেকের বাড়ি চৌহালী উপজেলার কোদালিয়া গ্রামে।

এ ঘটনায় দুদক পাবনা আঞ্চলিক অফিসের সহকারী পরিচালক গোলাম মওলা বাদী হয়ে চৌহালী থানায় মামলা করেছেন। আটক মালেককে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আকরাম হোসেন। শুক্রবার আদালতের মাধ্যমে মালেককে জেলা কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।

পাবনা সমন্বিত দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক বলেন, ‘দীর্ঘ দিন ধরে চৌহালী উপজেলার প্রাথমিক শিক্ষা স্তরের শিক্ষকদের হয়রানির মধ্যে ফেলে ঘুষ বাণিজ্যের কারণে এমনিতেই আমরা  এই অফিসটি নজরদারিতে রাখি। এরিয়া বিল করে দেওয়ার জন্য উপজেলার চৌবাড়ীয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলামের কাছে কয়েক দিন আগে চৌহালী শিক্ষা অফিসের অফিস সহকারী আব্দুল মালেক ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। বিষয়টি ওই শিক্ষক আমাদের জানালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মালেককে ধরার জন্য ফাঁদ তৈরি করি।’

তিনি জানান, বৃহস্পতিবার বিকাল পৌনে ৩টার দিকে ওই ভুক্তভোগী প্রধান শিক্ষক ১০ হাজার টাকা নিয়ে অফিস সহকারী আব্দুল মালেকের কাছে যান। এ সময় দর কষাকষির পর ১০ হাজার টাকায় মালেক এরিয়া বিল করে দিতে রাজি হলে তাকে টাকা দেওয়া হয়। টাকাগুলো অফিসের ড্রয়ারে রাখার পরই সেখানে অভিযান চালিয়ে ঘুষের টাকাসহ আব্দুল মালেককে আটক করা হয়। পরে তাকে চৌহালী থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক গোলাম মওলা বাদী হয়ে মামলা করেছেন। ঘটনার সঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কিংবা ওই অফিসের অন্য কোনও কর্মকর্তা-কর্মচারী জড়িত কিনা তাও খতিয়ে দেখা হবে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের