নওগাঁ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া ও অনলাইন নিউজপোর্টাল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে জেলার গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (২৫ নভেম্বর ) দুপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে অনুষ্ঠিত সাভায় সভাপতিত্ব করেন সদ্য যোগদান করা ওসি আব্দুর রফিক।
এ সময় অন্যদের মধ্যে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোরিকুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর মোসারাফ হোসেন জুয়েল বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়া ও অনলাইন নিউজপোর্টালের সাংবাদিক এবং ডিবির সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলায় মাদক, ছিনতাই ও জঙ্গিবাদসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে আলোচনা হয়।








