শিবগঞ্জ সীমান্তের একটি বাড়ি থেকে ৯টি পিস্তল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৭, ১০:৩২আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ১১:৪৪

শীবগঞ্জ সীমান্তের একটি বাড়ি থেকে ৯টি পিস্তুল উদ্ধার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নামোচকপাড়া সীমান্তের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৯টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে ৫৯ বিজিবি’র সদস্যরা। সোমবার রাতে এ অভিযান চালায় বিজিবি। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। 

৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল রাশেদ আলী মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবি’র চকপাড়া বিওপি’র একটি দল রাত পৌনে ৩ টায় শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়া গ্রামের আব্দুল মান্নানের বাড়িতে অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। এসময় বিজিবি’র অভিযানের উপস্থিতি টের পেয়ে আব্দুল মান্নান পালিয়ে যায়।

তিনি আরও জানান, এ বিষয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

উল্লেখ্য সোমবার (২৭ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর আলাতলীর একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান শুরু করে র‌্যাব। অভিযানে র‌্যাবকে লক্ষ্য করে ওই বাড়ি থেকে গুলি চালানো হয়েছে। পরে ভেতর থেকে ঘটা বিস্ফোরণে ওই বাড়ির তিনটি ঘরে আগুন ধরে যায়। এই বাড়িতে অভিযান চালানো হবে বলে র‌্যাব জানিয়েছে। 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের