চাঁপাইনবাবগঞ্জে নিহত তিন জঙ্গির ময়নাতদন্ত সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৭, ১২:৩৫আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ১৪:৪০

চাঁপাইনবাবগঞ্জের চর আলাতুলীতে জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযান চাঁপাইনবাবগঞ্জের চর আলাতুলীর মধ্যচরে র‌্যাবের অভিযানে নিহত তিন জঙ্গির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বুধবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে এই ময়নাতদন্ত সম্পন্ন হয়।
আবাসিক মেডিক্যাল অফিসার ডা. নাদিম সরকার বাংলা ট্রিবিউনকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতরা বোমা বিস্ফোরণেই মারা গেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি আতিকুল ইসলাম (তদন্ত) জানান, নিহত তিন জঙ্গির নাম ও ঠিকানা না পাওয়ায় তাদের লাশ হস্তান্তর করা যায়নি।
রাজশাহী র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম জানান, নিহত তিন জঙ্গির পরিচয় নিশ্চিতের জন্য তারা খোঁজ-খবর নেওয়া শুরু করেছেন।
তিনি আরও জানান, সিআইডির ক্রাইম সিন দল ঘটনাস্থল ও নিহতদের আলামত সংগ্রহ করেছেন। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, সোমবার (২৭ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে চর আলাতুলীর এই বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান শুরু করে র‌্যাব। অভিযানের সময় র‌্যাবকে লক্ষ্য করে ওই বাড়ি থেকে গুলি চালানো হয়। র‌্যাবও পাল্টা হামলা চালায়। পরে বাড়ির ভেতরে বিস্ফোরণ ঘটে এবং তিনটি ঘরে আগুন ধরে যায়। এসময় তিন জঙ্গি নিহত হয়। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, কিছু বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের