ওভারব্রিজের সঙ্গে ধাক্কায় ট্রেনের ছাদে বসা যাত্রী নিহত

বগুড়া প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৭, ১৯:২৬আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ১৯:২৬

বগুড়া বগুড়ার রাণীনগর স্টেশনের ওভারব্রিজের সঙ্গে  ধাক্কা লেগে ট্রেনের ছাদে বসা এক যাত্রী নিহত হয়েছেন। নিহতের নাম  জিকারুল ইসলাম রতন (৩৪)। শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এসএম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রতন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার নামাপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।

ওসি জানান, ঢাকা ছেড়ে আসা দিনাজপুরগামী আন্ত:নগর দ্রুতযান এক্সপ্রেস শুক্রবার ভোর ৫টার দিকে রাণীনগর স্টেশন অতিক্রম করছিল।সে সময় ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে ছাদে ভ্রমণকারী জিকারুল ইসলাম রতন মারা যান। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

তিনি আরও জানান,  এ ব্যাপারে অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী