নওগাঁয় তীব্র শৈত্যপ্রবাহে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ

নওগাঁ প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০১৮, ১৪:৫৪আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ১৭:৪৯

নওগাঁ

গত কয়েক দিন ধরে তীব্র শীত ও ঘন কুয়াশায় নওগাঁয় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। সবচেয়ে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। ঠাণ্ডায় তাদের জবুথবু অবস্থা। শীতবস্ত্রের দোকানগুলোতে ভীড় করছে মানুষ। নওগাঁয় গত কয়েক দিন ধরে সন্ধ্যা নামার পর থেকেই কুয়াশা ঘন হয়ে আসছে। দুপুর ১২টা- সাড়ে ১২টার আগে সূর্যের মুখ দেখা যাচ্ছে না। ঘন কুয়াশার সঙ্গে হালকা শৈত্যপ্রবাহ বইছে। ক্রমশ শীতের তীব্রতা বাড়ছে। এতে সবচেয়ে বিপাকে পড়েছেন জেলার হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষ।

যারা দৈনিক মুজুরির ভিত্তিতে কাজ করেন তারা তীব্র শীতের কারণে কাজে যেতে পারছেন না। একদিকে গরম কাপড়ের অভাব, অন্যদিকে কাজে বের হতে না পারার কারণে আয় রুজির নেই। সব মিলিয়ে তাদের দুর্ভোগের শেষ নেই। শীতের কারণে জনবহুল এলাকায় লোকজনের সমাগম কম। তবে গরম কাপড়েরর দোকানগুলোতে লোকজনের ভীড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ জন ফুটপাতে পুরনো কাপড়ের দোকানে গরম কাপড় কিনতে ভীড় করছে। কোথাও কোথাও মানুষজনকে খড়কুটো জড়ো করে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে।

নওগাঁর বদলগাছী আঞ্চলিক আবহাওয়া কার্যালয়ের সহকারী কামাল উদ্দিন জানান,গতকাল ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাতে তাপমাত্রা আরও কমতে পারে।

কুমাইগাড়ীর কৃষি শ্রমিক আক্কাস আলীর বলেন,‘ইচ্ছে করেই সারাদিন বাড়িতে থাকি। খালি পেটের দায়ে কাজে বের হয়েছি।’

সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে গত এক সপ্তাহে ডায়রিয়া ও শ্বাসকষ্টের রোগীর সংখ্যা বেড়েছে। গত এক সপ্তাহে জেলায় ডায়রিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে ৪৭৯ জন রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

সির্ভিল সার্জন মকবুল হোসেন বলেন,‘শীতের কারণে রোগীর পরিমাণ অনেক বেড়েছে। এখন পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা স্বাভাবিকের চেয়ে একটু বেশি হলেও, এটাকে অস্বাভাবিক বলা যাবে না। তবে শীত যেভাবে বাড়ছে তাতে আগামী কয়েকদিনে রোগীর সংখ্যা আরও  বাড়তে পারে। তবে স্বাস্থ্য বিভাগ যে কোনও ধরনের অস্বাভাবিক পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

জেলা প্রশাসক ড. আমিনুর রহমান বলেন, ‘শীতার্ত মানুষের জন্য এখনও সরকারিভাবে গরম কাপড়ের কোনও বরাদ্দ আসেনি। তবে অসহায় দরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য বরাদ্দ চাহিদা পাঠানো হয়েছে। আশা করছি, প্রতি বছরের মতো এবারও গরম কাপড়ের বরাদ্দ আসবে। ’

 আরও পড়ুন: সিলেটে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ আটক ৩

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী