গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে: ইকবাল সোবহান চৌধুরী

বগুড়া প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৮, ১৫:১৬আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ১৫:১৭

শনিবার দুপুরে বগুড়া প্রেস ক্লাবের ভিত্তি ফলক প্রতিস্থাপন শেষে দোয়া করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ও উপস্থিত অন্যান্যরা বর্তমান সরকারের আমলে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম সরকারপ্রধান যিনি সাংবাদিকদের কল্যাণের জন্য কল্যাণ তহবিল গঠন এবং স্থায়ী কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। স্বাধীনতার পর এমন উদ্যোগ এই প্রথম।’

শনিবার (২০ জানুয়ারি) দুপুরে বগুড়া প্রেসক্লাবের ভিত্তিফলক প্রতিস্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইকবাল সোবহান চৌধুরী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বর্তমান সরকারের মেয়াদে গণমাধ্যমের বিকাশের মধ্য দিয়ে জনগণের  ক্ষমতায়ন হয়েছে। ইলেকট্রনিক মিডিয়া সরকারি থেকে ব্যক্তি মালিকানায় উন্মুক্ত  হয়েছে। দেশের প্রায় তিন ডজন ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সাংবাদিক-কলাকুশলীদের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। মিডিয়ার মাধ্যমে বিভিন্ন তথ্য জনগণের কাছে পৌঁছে যাচ্ছে। তবে কিছু কিছু পত্রিকা মতপ্রকাশের স্বাধীনতার সুযোগ নিয়ে মিথ্যাচার করছে। এ বিষয়ে সজাগ থাকতে হবে।’

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘বগুড়া উত্তরাঞ্চলের প্রবেশদ্বার। ঢাকার বাইরে বগুড়ায় গণমাধ্যমের বিকাশ বহুদিনের। বগুড়ার মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হবে প্রেস ক্লাবের মাধ্যমে।’

প্রেস ক্লাবের সভাপতি মোজাম্মেল হক লালুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফ রেহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান, জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল এবং বিভিন্ন জাতীয় গণমাধ্যমের প্রতিনিধিরা।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের