দুই যুবলীগ নেতার শাস্তির দাবিতে আ.লীগের বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৮, ১৮:৫০আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ২২:৩২

আওয়ামী লীগের সমাবেশ সিরাজগঞ্জের বেলকুচিতে দুই যুবলীগ নেতার শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন উপজেলা আওয়ামী লীগের নেতারা। রবিবার (২১ জানুয়ারি) বিকালে বেলকুচি ডিগ্রি কলেজর সামনে বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে সমাবেশ শেষে তারা বিক্ষোভ করেন।

যুবলীগের দুই নেতা হলো সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা ও যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক সরকার। বেলকুচি পৌরসভা ভাঙচুর ও মেয়রকে লাঞ্ছিত করার মামলায় ১৮ জানুয়ারি তাদের গ্রেফতার করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ইউসুফজি খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ও পৌর মেয়র আশানুর বিশ্বাস প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘আওয়ামী লীগ সন্ত্রাসীদের দল নয়। কোনও প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড আওয়ামী লীগ প্রশ্রয় দেয় না। যারা দলের ভেতরে থেকে সন্ত্রাস করে, তারা আগাছা।  দল থেকে এসব আগাছা পরিষ্কার করতে হবে।’

সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতারা অংশ নেন সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতারা অংশ নেন।

বেলকুচি পৌরসভায় হামলা ও মেয়র আশানুর বিশ্বাসকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় গত ১৮ জানুয়ারি উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা ও যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক সরকারকে গ্রেফতার করে ডিবি।

/এনআই/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী