জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় ট্রাক চালক ও হেলপার আহত

জয়পুরহাট প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০১৮, ১৬:৪১আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ১৬:৪১

জয়পুরহাট

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেনের উত্তর পাশের রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক চালকসহ দুই জন আহত হয়েছে। সংঘর্ষের পর স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। বুধবার সকাল সোয়া সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আক্কেলপুর স্টেশন মাস্টার খাদিজা আখতার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিলকপুর স্টেশন কর্তৃপক্ষ জানান, চিলাহাটী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি তিলকপুর রেলক্রসিংয়ে পৌঁছালে একটি ধান বোঝাই ট্রাক সামনে চলে আসে। এ সময় ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে মুচড়ে রেল লাইনের পাশে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রাক চালক খোকা মিয়া (৪৮)এবং হেলপার শাকিল হোসেন (২৯)আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ হাসপাতালে পাঠিয়েছে। ধান বোঝাই ট্রাকটি পঞ্চগড় থেকে নওগাঁ যাওয়ার পথে এ দুর্ঘটনায় পড়ে। 

নওগাঁ জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মুনির হোসেন জানান, ‘ট্রাক চালক খোকা মিয়া আহত হলেও  বর্তমানে আশঙ্কামুক্ত। হেলপার শাকিলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ’

দুর্ঘটনার পর ট্রেনটি গন্তব্য ছেড়ে গেলেও ট্রাকটির ব্যপক ক্ষতি হয়েছে। তিলকপুরের ওই রেল গেইটে রেল বিভাগের নিয়োগকৃত কোনও গেইটম্যান নেই বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুন: সোনার বারসহ সিঅ্যান্ডএফ কর্মচারীকে আটকের অভিযোগ

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ