অতিরিক্ত মদ্যপানে রূপপুর বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিকের মৃত্যু

পাবনা প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০৩আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০৩

পাবনা

অতিরিক্ত মদ্যপানের কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

মৃত রাশিয়ান নাগরিকের নাম আহুন গিয়ানভ নোফেন (৫৬)। তিনি রাশিয়ান এএমটি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তিনি প্রকল্প এলাকার কাছে নতুনহাটে নিলুফা মহলে একটি ফ্লাট ভাড়া করে বসবাস করতেন।

পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আসমা খান জানান, বৃহস্পতিবার ভোর রাত ৩টা ২০ মিনিটের দিকে আহুন গিয়ানভ নোফেনকে মদ্যপ অবস্থায় এবং পেটের ব্যাথা নিয়ে ঈশ্বরদী হাসপাতালে আনা হয়। চিকিৎসক ওষুধ দিলে তিনি কিছুটা সুস্থ বোধ করেন এবং বাসায় ফিরে যান। বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটের দিকে প্রকল্পে কর্মরত চিকিৎসকের পরামর্শে আবারও তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নেওয়ার সময় পথেই কার্ডিয়াক অ্যাটাকে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে প্রকল্পে কর্মরত চিকিৎসক ডা. ফকরুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে তার বুকে ব্যাথার খবর পেয়ে তিনি সেখানে যান। তার শারীরিক অবস্থার অবনতি দেখে তিনি তাকে দ্রুত ঈশ্বরদী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। আহুন গিয়ানভ নোফেন হার্টের রোগী ছিলেন এবং তার হার্টে রিং পড়ানো ছিল বলে তার সহকর্মীদের কাছে থেকে তিনি শুনেছেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিন জানান, আমি যতটুকু জেনেছি, রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত এক রাশিয়ান নাগরিকের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। এ কারণে তার ময়না তদন্ত হবে না।

আরও পড়ুন: ২৩টি হাত বোমাসহ জামায়াত বিএনপির ২২ নেতাকর্মী আটক 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের