পৃথক সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ নিহত ২

বগুড়া প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪৬আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪৬

পৃথক সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ নিহত ২

বগুড়ার দুপচাঁচিয়া ও কাহালু উপজেলায় সোমবার পৃথক সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী ও মোটরলাইকেল আরোহীসহ দু’জন নিহত ও দু’জন আহত হয়েছে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, দুপচাঁচিয়া মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থী গুণাহার বেলহট্টি উত্তরপাড়ার হেলাল উদ্দিনের মেয়ে উম্মে হাবিবা আকতার (১৯) ও বগুড়া শহরতলির গোদারপাড়ার রফিক মণ্ডলের ছেলে বুদু মণ্ডল (২৮)।

দুপচাঁচিয়া থানার ওসি আবদুর রাজ্জাক জানান,‘কলেজ ছাত্রী উম্মে হাবিবা আকতার সোমবার বিকালে আত্মীয় সানোয়ার হোসেনের সঙ্গে মোটরসাইকেলে করে উপজেলা সদর থেকে বেলহট্টির গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। ইসলামপুর এলাকায় পৌঁছলে পেছন থেকে ইটবাহী ট্রাক (জয়পুরহাট-ড-১১-০০৮৩) মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গেলে ঘটনাস্থলেই হাবিবা মারা যান। অল্পের জন্য রক্ষা পান মোটরসাইকেল চালক সানোয়ার। ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে। থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।

কাহালু থানার এসআই ব্রজেশ্বর বর্মণ জানান, সোমবার দুপুরে একটি মোটরসাইলে করে বুদু মণ্ডল, বগুড়া শহরতলির গোদারপাড়ার নাদিম হোসেন (২৫) ও সাহেদ মিয়া (২২) কাহালুর দিক থেকে বগুড়ার দিকে যাচ্ছিলেন। তারা বগুড়া-নওগাঁ সড়কের বিবিরপুকুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে তিনজন আহত হন। তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তির পর বুদু মণ্ডল মারা যান। দুর্ঘটনার পর চালক ও হেলপার বাস ফেলে পালিয়ে গেছে। বিক্ষুব্ধ জনতা বাসের গ্লাস ভাংচুর করেছে।

আরও পড়ুন: সাতক্ষীরায় একটি স্কুলের শহীদ মিনার ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি