রাজশাহীতে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ, আসামি কারাগারে

রাজশাহী প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৫৬আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৫৬

রাজশাহী রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে আমজাদ আলী নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আলতাফ হোসেন বলেন, মঙ্গলবার রাতে ঘটনাটি ন্যাশনাল হেল্প ডেস্ক ‘৯৯৯’ এর মাধ্যমে আমাদেরকে জানানো হয়।  ফোন পাওয়ার পর আমরা ধর্ষককে আটক করি। এরপর গোদাগাড়ী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হয়।

গোদাগাড়ী মডেল থানা সূত্রে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি বিকাল ৪টায় গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের এক প্রতিবন্ধী মেয়েকে উপজেলার দিগরাম ঘুন্টি বাউসপুর গ্রামের আমজাদ আলী (৬৫) ঘাস দেওয়ার লোভ দেখিয়ে ফাঁকা মাঠে নিয়ে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে তার বড় বোন ছুটে আসলে ধর্ষক আমজাদ দৌঁড়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান সানাউল্লাহ বলেন, ‘মঙ্গলবার রাতে ঘটনা শোনার পর ৯৯৯ এ ফোন করি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এরপর গোদাগাড়ী মডেল থানায় বাদী হাজির হয়ে একটি মামলা করে।’

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের