বগুড়ায় দুর্বৃত্তের হাতে যুবক খুন

বগুড়া প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৪৯আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:১৮

বগুড়া বগুড়ার শিবগঞ্জ উপজেলায় কিরণ সরকার (২৮) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে দেউলি সাব্বিরজান এলাকায় কলাক্ষেতে তার লাশ পাওয়া যায়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শিবগঞ্জ উপজেলার লক্ষ্মীকোলা গ্রামের মোস্তফা মহুরীর ছেলে কিরণ সরকার কোনও কাজ করতেন না। সারা দিন বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতেন। অভাবসহ নানা কারণে প্রায় ছয় মাস আগে স্ত্রী তাকে ছেড়ে চলে যান। অনেক মেয়ের সঙ্গে কিরণের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফেরেনি কিরণ। শুক্রবার সকালে দেউলি সাব্বিরজান এলাকায় একটি কলাক্ষেতে তার রক্তাক্ত লাশ পাওয়া যায়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) জাহিদ হাসান জানান, নারীঘটিত কোনও কারণে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। রাতের কোনও একসময় মাথায় কাঁচি বা অন্য কোনও ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে তাকে হত্যা করা হয়। শুক্রবার সকালে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।

/বিএল/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম