স্কুলছাত্রীকে ধর্ষণ: ছাত্রলীগ নেতা রিয়াদের জামিন নামঞ্জুর

সিরাজগঞ্জ প্রতিনিধি
২২ মার্চ ২০১৮, ০১:৫৮আপডেট : ২২ মার্চ ২০১৮, ০২:০৮

স্কুলছাত্রীকে ধর্ষণ: ছাত্রলীগ নেতা রিয়াদের জামিন নামঞ্জুর সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি রিয়াদ হোসেনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (২১ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রফিকুল ইসলাম রিয়াদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), সিরাজগঞ্জ জেলা শাখার সদস্যরা দীর্ঘ তদন্ত শেষে রিয়াদকে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গত ১১ মার্চ বেলকুচি থেকে গ্রেফতার করেন। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। বুধবার একই আদালতের বিচারক জামিন ও রিমান্ড দু’টোই নামঞ্জুর করে সিরাজগঞ্জ জেলা কারাগারের গেইটে রিয়াদকে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্তকারী সংস্থাকে নির্দেশ দেন।

সিরাজগঞ্জ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট নাসিম আব্দুল হাকিম এই নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, বেলকুচি উপজেলার এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গত বছরের ২৪ অক্টোবর ধর্ষণের শিকারের মামা বাদী হয়ে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিয়াদ হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। বিচারক শহিদুল ইসলাম মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দেন। মামলাটির তদন্ত শেষে রিয়াদকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা। গত ১১ মার্চ পিবিআই সদস্যরা রিয়াদ হোসেনকে বেলকুচি থেকে গ্রেফতার করে। এদিকে গত বছরের ২৫ অক্টোবর জেলা ছাত্রলীগের সহ-সভাপতির পদ থেকে রিয়াদ হোসেনকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে