তৃণমূল মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৫ মার্চ ২০১৮, ২৩:৪৪আপডেট : ২৫ মার্চ ২০১৮, ২৩:৪৮

বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম  স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘চিকিৎসা সেবায় কোনও শৈথল্য সহ্য করা হবে না। সীমিত সম্পদ নিয়েই তৃণমূলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।’ তিনি রবিবার (২৫ মার্চ) ২৫০ শয্যাবিশিষ্ট সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে মতবিনিময় সভায় এই কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগেই  আরও ১০ হাজার চিকিৎসক ও নার্স ছাড়াও  ৪০ হাজার জনবল নিয়োগ দেওয়া হবে। সংকট দূর হবে। তৃণমূলের সেবাও নিশ্চিত হবে।’

সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। তবে সংবিধানের বাইরে যাওয়ার কোনও সুযোগ নেই। সংবিধান অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন সরকার সাংবিধানিক দৈনন্দিন কাজ করবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। আওয়ামী লীগ চায় খালেদা জিয়া আইনী প্রক্রিয়ায় জামিনে বেরিয়ে এসে নির্বাচনে অংশগ্রহণ করুক।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রমেশ চন্দ্র সাহা। স্বাগত বক্তব্য দেন আবাসিক মেডিক্যাল অফিসার ডা. এম আকরামুজ্জামান। এছাড়াও বক্তব্য দেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, প্রকল্প পরিচালক ডা. বাকির হোসেন ও সিভিল সার্জন ডা. কাজী শামীম হোসেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের