ভালুকার আগুনে ছাই নওগাঁর হাফিজের পরিবারের স্বপ্ন

আব্দুর রউফ পাভেল, নওগাঁ
৩০ মার্চ ২০১৮, ২০:১১আপডেট : ৩০ মার্চ ২০১৮, ২০:১১

হাফিজুর রহমান খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) মাস্টার্স শেষ করে ময়মনসিংহের ভালুকায় একটি গার্মেন্টে ইন্টার্ন করছিলেন নওগাঁর মান্দা উপজেলার হাফিজুর রহমান হাফিজ (২৪)। ইঞ্জিনিয়ার হয়ে তিনি পরিবারের দুর্দশা দূর করবেন এমনটাই আশা ছিল দরিদ্র মা-বাবার। কিন্তু ছেলেকে ঘিরে তাদের সেই আশা আর পূরণ হলো না। ভালুকার ওই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তাদের সব স্বপ্ন। শুক্রবার হাফিজের বড় ভাই রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, এক দুর্ঘটনায় আমাদের পরিবারের সব স্বপ্ন শেষ হয়ে গেলো।

ভালুকায় ইন্টার্ন করা অবস্থায় গত ২৪ মার্চ মধ্যরাতে ভাড়া করা ফ্ল্যাটের রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হন হাফিজসহ চার শিক্ষার্থী। এরপর ঢাকা মেডিক্যাল কলেজে ছয় দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (২৯ মার্চ) রাত দেড়টার দিকে মারা যান হাফিজ। ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন হাফিজের সহপাঠী তৌহিদ। পরে ঢামেকে একে একে মারা যান হাফিজসহ তিন জন।
নিহত হাফিজ নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের বান্দাইপুর গ্রামের দিনমজুর বিল্লাহ হোসেনের ছেলে। বিল্লাল হোসেন ও সাহিদা বিবির সংসারে তিন সন্তান। বড় ছেলে রবিউল ইসলাম বিয়ে করে আলাদা থাকেন। একমাত্র মেয়ে মাসুমা আক্তার প্রথম শ্রেণিতে পড়াশুনা করে। হাফিজকে ঘিরেই স্বপ্ন বুনছিলেন মা-বাবা। এখন তাকে হারিয়ে দিশেহারা স্বজনেরা। শুক্রবার সকালে হাফিজের মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শুক্রবার বিকালে মোবাইল ফোনে ঢাকায় হাসপাতালে অবস্থানরত হাফিজের বড় ভাই রবিউল ইসলামের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘আমাদের সব স্বপ্ন শেষ হয়ে গেল। ধারদেনা করে ভাইকে লেখাপড়া করিয়েছি। আশা ছিল, একদিন সে আমাদের দুঃখ ঘোচাবে। কিন্তু একটি দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল।’
তিনি আরও বলেন, ‘মা অসুস্থ, তাই এখনও ভাইয়ের মৃত্যুর খবর তাকে দেওয়া হয়নি।’
হাফিজের চাচাতো ভাই এনামুল হক বলেন, ‘বসতবাড়ি ছাড়া আমাদের তেমন কোনও জমি নাই। কিছু ধানি জমি আছে। কিন্তু সেটা দিয়ে সংসার ও হাফিজের পড়াশোনার খরচ জোগাড় করা কঠিন হয়ে যায়। তাই চাচা (বিল্লাল হোসেন) দিনমজুরের কাজও করেন। হাফিজের বড় ভাই রবিউল উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ালেখা করেছেন। হাফিজ খুবই মেধাবী ছিল। সে এসএসসি ও এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিল। পরিবার, শিক্ষক এবং এলাকার সবার আশা ছিল, সে বড় ইঞ্জিনিয়ার হবে।’
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ‘আমার হাফিজের ‍মৃত্যুর খবর শুনেছি। তার লাশ এখনও গ্রামে পৌঁছায়নি।’
গত ২৪ মার্চ মধ্যরাতে ময়মনসিংহের ভালুকার মাস্টারবাড়ি এলাকার ছয় তলা একটি বাড়ির তৃতীয় তলায় রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ চার শিক্ষার্থীর মধ্যে ঘটনাস্থলেই নিহত হন তৌহিদ। বাকি তিন জন শাহীন, হাফিজ ও দীপ্তকে আশঙ্কাজনক অবস্থায় পরদিন ভোরে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানিয়েছিলেন, শাহীনের শরীরের ৮৩ শতাংশ, হাফিজের ৫৪ শতাংশ ও দীপ্ত সরকারের ৫৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবারই শ্বাসনালী পুড়ে গিয়েছিল। শেষ পর্যন্ত একে একে তারা সবাই পাড়ি জমালেন না ফেরার দেশে।

/এআর/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের