নওগাঁয় শিলাবৃষ্টিতে কৃষকের স্বপ্ন লণ্ড ভণ্ড

নওগাঁ প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৮, ১৬:০৪আপডেট : ০২ এপ্রিল ২০১৮, ১৬:০৯

পানি সেচে বেগুন ক্ষেত বাঁচানোর চেষ্টা হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টিতে নওগাঁর মহাদেবপুরের কয়েকটি গ্রামের শতাধিক কৃষকের স্বপ্ন লণ্ড ভণ্ড হয়ে গেছে। বিভিন্ন সংস্থা থেকে ঋন নিয়ে বেগুন, ভুট্টা, শষা, ঢেড়স, পেঁয়াজসহ বিভিন্ন ফসল চাষ করেছিল চাষিরা। কিন্তু, রবিবার রাতে ঝড় ও শিলাবৃষ্টিতে এসব ফসলের ব্যাপক ক্ষতি হয়। অবিরাম বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলের ক্ষেত। ফসলের অপূরণীয় ক্ষতিতে দিশেহারা চাষিরা। জেলা কৃষি বিভাগের তথ্য মতে,  ঝড় ও শিলাবৃষ্টিতে ৫০ হেক্টর জমির ফসল হানি হয়েছে।

নষ্ট হওয়া বেগুন ক্ষেত নওগাঁর মহাদেবপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের কৃষক আশরাফুল বলেন, ‘বিভিন্ন সংস্থা থেকে সুদে ৭০ হাজার টাকা ঋন নিয়ে বেগুনের চাষ করেছিলেন। বেগুনের ফলন এবার ভালো হয়েছিল। আর কয় দিন পর ক্ষেতের বেগুন তুলে বাজারে বিক্রি করতাম, কিন্তু সব শেষ হয়ে গেছে।’  

আরও পড়ুন: শিলাবৃষ্টি কখন হয়, কেন হয়

কৃষক আনিছুর রহমান বলেন, ‘এবার ঢেড়সের খুব ভালো ফলন হয়েছে। ইতোমধ্যে কয়েক কেজি তুলে বিক্রি করেছি। এমন সময় ঝড় ও শিলাবৃষ্টিতে এখন পানি জমে ঢেড়স নষ্ট হতে চলেছে। তাই বাধ্য হয়ে শ্যালো মেশিন দিয়ে পানি বের করে ক্ষেত রক্ষার চেষ্টা করছি।’

নষ্ট হওয়া ধান ক্ষেত জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক শ্রী মনোজিত কুমার মল্লিক বলেন, ‘আকস্মিক এই দুর্যোগে এখন পর্যন্ত ৫০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। জেলায় এবার ৬ হাজার ২২০ হেক্টর জমিতে ভুট্টা ও ৮ হাজার ৭শ’ ২০ হেক্টর জমিতে বেগুন চাষ হয়েছে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের