বগুড়া ও নওগাঁ থেকে অস্ত্রসহ দুই জেএমবি সদস্য গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
০৫ এপ্রিল ২০১৮, ০৯:১২আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ০৯:১২

বগুড়া বগুড়ার সান্তাহার জংশন স্টেশন ও পার্শ্ববর্তী নওগাঁয় অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতার জেএমবি সদস্যরা হলো- নওগাঁর মান্দা উপজেলার চককেশবপুর গ্রামের রোস্তম মাস্টারের ছেলে জামিনুর রহমান (৪২) ও একই উপজেলার বানিস্বর দক্ষিণপাড়ার রফিজ উদ্দিনের ছেলে মোশাররফ হোসেন (২৭)।

পুলিশ জানায়, গোপনে খবর পেয়ে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশন এলাকা থেকে জেএমবির এহসার সদস্য মোশাররফ হোসেনকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে তার আরেক সঙ্গী জঙ্গি জামিনুর রহমানের ঠিকানা জানা যায়। পরে রাতেই মোশাররফকে নিয়ে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বালিচাঁদ গ্রাম থেকে  জামিনুরকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে ৬ রাউন্ড গুলি ভর্তি একটি ৭.৬৫ ক্যালিবারের বিদেশি পিস্তল পাওয়া যায়।

অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল জানান, অস্ত্রসহ গ্রেফতার দুই জঙ্গির বিরুদ্ধে বুধবার নওগাঁর নিয়ামতপুর থানায় মামলা হয়েছে। জঙ্গিদের গ্রেফতার এবং অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি