নওগাঁয় পৃথক দুর্ঘটনায় পাঁচ জন নিহত

নওগাঁ প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৮, ১৬:০৩আপডেট : ১৫ এপ্রিল ২০১৮, ১৬:৪০

নওগাঁ

 নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায়  ৫ জনের মৃত্যু হয়েছে।  রবিবার (১৫ এপ্রিল) দুপুরে সড়ক দুর্ঘটনায় পোরশা উপজেলায় ৪ জন এবং সকালে পত্নীতলা উপজেলায় ১ জনের মৃত্যু হয়েছে।

রবিবার (১৫ এপ্রিল) দুপুরে নওগাঁর পোরশা উপজেলার কুসরপাড়ায় বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিন জনের নাম পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, উপজেলার কসনা গ্রামের মোসলেমের ছেলে আশরাফুল ইসলাম (৪২), একই গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে আব্দুল সালাম (৫০) এবং বোরা গ্রামের রানার স্ত্রী হিরা বেগম (৬০)। 

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম  বলেন, রবিবার বেলা ১২টার দিকে পোরশা উপজেলার সারাইগাছী থেকে একটি যাত্রীবাহী ইজিবাইক কসনা গ্রামে যাচ্ছিল। উপজেলার সরাইগাছী-পোরশা সড়কের কুসরপাড়ায় পৌঁছালে একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দিলে ইজিবাইকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। এ ঘটনায় ইজিবাইকে থাকা আরও ৫ জন আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও দুই জনের মৃত্যু হয়। 

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে দুই জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে সকাল সাড়ে ৮টায় জেলার পত্নীতলা উপজেলার নজিপুর বাজার এলাকায় মাছ বোঝায় একটি ট্রাকের ধাক্কায় রমজান আলী (৫০) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়।  
 
নওগাঁয় পৃথক দুর্ঘটনায় পাঁচ জন নিহত

আরও পড়ুন: কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় দুই স্কুল ছাত্রের মৃত্যু

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম