রাজশাহীতে বৃদ্ধকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

রাজশাহী প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৮, ০৯:৫১আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ০৯:৫২

রাজশাহী রাজশাহীর বাগমারা উপজেলায় একটি বিল নিয়ে দ্বন্দ্বের জের ধরে আনিসুর রহমান (৬০) নামে এক বৃদ্ধকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে হাট মাধনগর বাজারে  এ ঘটনা ঘটে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত আনিসুর রহমান বাগমারা উপজেলার হাট মাধনগর গ্রামের বাসিন্দা ও জোকা বিল মৎস্যজীবী সমবায় সমিতির কোষাধ্যক্ষ ছিলেন।

বাগমারা নরদাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান জানান, জোকা বিল মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা অনেক দিন ধরেই এলাকার একটি বিলে মাছ চাষ করে আসছিলেন। তাদের সঙ্গে এলাকার আরও কিছু লোকজন বিলে মাছ চাষ করতে চাইছিলেন। কিন্তু সমিতিতে তাদের নেওয়া হচ্ছিল না। এ নিয়ে প্রায় এক মাস ধরে দুই পক্ষের মধ্যে মারপিট, ঘরবাড়িতে হামলা এবং ভাঙচুরের ঘটনাও ঘটে। এতে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। বুধবার সকালে আনিসুর হাট মাধনগর বাজারে গেলে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে বাকবিতণ্ডা বাধে। একপর্যায়ে তারা বৃদ্ধ আনিসুরকে কুপিয়ে হত্যা করে চলে যায়। এসময় তার ছেলে খাজা ময়নুদ্দীন, সমিতির সদস্য আবুল কালাম আহত হয়। তাদের বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে আনিসুরের মরদেহ উদ্ধার করে।

ওসি জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় সন্দেহভাজন ১০ ব্যক্তিকে আটক করা হয়েছে।  জড়িতদের সবাইকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা  হবে। সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের