রাবি শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

রাবি প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৮, ০২:৪১আপডেট : ২৮ এপ্রিল ২০১৮, ০২:৪১

রাজশাহী বিশ্ববিদ্যালয় পূর্ব শত্রুতার জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ পাওয়া গেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিন কিসকুর বিরুদ্ধে। শুক্রবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) সামনে এ মারধরের ঘটনা ঘটে।

মারধরের শিকার জিহাদ হোসাইন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। বর্তমানে জিহাদ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের (রামেক) ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন। অন্যদিকে, মারধরের অভিযোগ ওঠা ছাত্রলীগ নেতা রুহুল আমিন কিসকু বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

ভুক্তভোগী জিহাদ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে জিহাদ বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র সামনে বসে ছিলেন। তখন এক ছাত্রলীগ কর্মী এসে তাকে স্টেডিয়ামে  দিকে ডেকে নিয়ে যায়। স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে গেলে ছাত্রলীগ নেতা রুহুল আমিনসহ ১০-১৫ জন পেছন থেকে জিহাদের ওপর রড, লাঠিসোটা নিয়ে হামলা চালায়। জিহাদকে ধাওয়া করে টিএসসিসি’র সামনে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয়। মারধরে জিহাদের মাথায় জখম হয় ও শরীরে বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়।

মারধরকারী রুহুল আমিন কিসকুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছে বলে ফোন কেটে দেন।

এ বিষয়ে জানতে চাইলে রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘আমি যতদূর জানি তাদের মধ্যে পূর্ব শত্রুতা রয়েছে । মারধরের বিষয় খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের