এবার রাজশাহীতে ট্রাকচাপায় হাত হারালো যুবক

রাজশাহী প্রতিনিধি
২৮ মে ২০১৮, ০০:২৯আপডেট : ২৮ মে ২০১৮, ০০:২৯

ট্রাকচাপায় হাত হারানো যুবক বাবু রাজশাহীর পুঠিয়ায় ট্রাকচাপায় হাত হারিয়েছেন বাবু (২০) নামে এক যুবক। রবিবার (২৭ মে) দুপুরে পুঠিয়া উপজেলার শিবপুরে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। রবিবার সন্ধ্যার পর বাবুর হাতে অস্ত্রোপচার হয়।

রাজশাহী মেডিক্যাল কলেজের পুলিশ বক্স সূত্রে জানা গেছে, বাবুর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ফুলবাড়ি গ্রামে। তিনি ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, ঢাকা থেকে কাজ করে বাড়ি ফিরছিলেন বাবু। তাদের বহনকৃত লোকাল বাসটি যখন পুঠিয়ার শিবপুর হাট এলাকায় পৌঁছে তখন বিপরীত দিক থেকে নাটোরগামী একটি ট্রাক বাসটি ঘেঁষে চলে যায়। এতে জানালার বাইরে থাকা বাবুর ডান হাত ট্রাকের চাপায় সঙ্গে সঙ্গে কেটে পড়ে যায়। পরে ওই বাসের লোকজন বাবুকে উদ্ধার করে হাসপাতালে রবিবার বিকাল চারটার দিকে ভর্তি করেন।

বাবুর স্বজনরা জানান, বাবু রাজমিস্ত্রির কাজ করে। কাজ শেষে বাড়িতে টাকা দিতে ও ঈদ করতে ছুটিতে আসছিল। কিন্তু নিয়ন্ত্রণহীন ট্রাকের ধাক্কায় তার ডান হাতটি কেটে পড়ে যায়। বাবুই পরিবারের উপার্জনক্ষম ছিল। বাবুর চিকিৎসা করার মতো টাকাও তাদের কাছে নেই।

রামেক হাসপাতালের পুলিশ বক্সের এএসআই আতাউর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, বাবুর ডান হাতের কনুই থেকে বাকি অংশ কেটে পড়ে গেছে। সন্ধ্যায় তার অস্ত্রোপচার করা হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম