‘চরমপন্থীদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনায় দুজনকে হত্যা’

পাবনা প্রতিনিধি
২৪ জুন ২০১৮, ২৩:২৩আপডেট : ২৪ জুন ২০১৮, ২৩:৫০

পাবনা পাবনায় চরমপন্থী নেতাসহ দুই জনকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনা চরমপন্থীদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটেছে বলে দাবি পুলিশের।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, ‘এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরমপন্থী সংগঠনের মধ্যে বিরোধের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে।’

রবিবার (২৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে তেবাড়িয়া বাজারে একটি চায়ের দোকানে তাদের হত্যা করা হয়।

নিহতরা হলো পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকা) আঞ্চলিক নেতা আব্দুল গফুর (৫৫) ও মুদি দোকানদার ইদ্রিস আলী (৪২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসীরা চা দোকানে এসে প্রথমে আব্দুল গফুরকে এলোপাতাড়ি কোপানো শুরু করে। গফুর দৌড়ে পালানোর সময় তারা তাকে গুলি করে। তখন গুলি মুদি দোকানদারের গায়ে লেগে তিনি আহত হন। সন্ত্রাসীদের মুখে কোনও মুখোশ ছিল না। তারা স্বাভাবিকভাবেই চা দোকানের দিকে হেঁটে এসেছিল। হত্যাকাণ্ডের পর লোকজনের চিৎকারে তারা দৌড়ে পালিয়ে যায়।  
পুলিশ সুপার বলেন, ‘চরমপন্থী নেতা আব্দুল গফুর তেবাড়িয়া বাজারের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এসময় ১০-১২ জন সশস্ত্র সন্ত্রাসী আকস্মিকভাবে বাজারে ঢুকে বোমা ফাটিয়ে ত্রাস সৃষ্টি করে। তারা গফুরকে এলোপাতাড়ি কুপিয়ে এবং গুলি করে হত্যা করে। এসময় সন্ত্রাসীদের ছোড়া গুলি লেগে বাজারের মুদি দোকানদার ইদ্রিস আলীও গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার সময় তিনি পথে মারা যান।’ তিনি বলেন, ‘আতাইকুলা থানার তেবাড়িয়া বাজার চরমপন্থী অধ্যুষিত এলাকা।’

নিহত আব্দুল গফুর আতাইকুলা থানার তেবাড়িয়া গ্রামের দবির উদ্দিনের ছেলে ও ইদ্রিস আলী গয়েশবাড়ী গ্রামের ময়েজ আলীর ছেলে।

আতাইকুলা থানার ওসি মাসুদ রানা বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।’

 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান