নাটোরে মসজিদ নির্মাণ কাজে ভিক্ষুকের ৪ হাজার টাকা অনুদান!

নাটোর প্রতিনিধি
০৭ জুলাই ২০১৮, ১০:০০আপডেট : ০৭ জুলাই ২০১৮, ১৫:১২

মসজিদের নির্মাণ কাজে অনুদান দিয়ে সহযোগীতা করছেন বেবী জামান

নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া কেন্দ্রীয় মসজিদের নির্মাণ কাজে বেবী জামান নামে এক ভিক্ষুক চার হাজার টাকা অনুদান দিয়েছেন। শুক্রবার সকালে এই টাকা হস্তান্তর করা হয়। মসজিদ নির্মাণ কমিটির নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন।

দিঘাপতিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সহ-সম্পাদক শাহজাহান আলী জানান, প্রায় দুই বছর ধরে দিঘাপতিয়া বাজারের পাশের কেন্দ্রীয় জামে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়েছে। স্থানীয় মুসল্লি ও ধনাঢ্য ব্যক্তিদের প্রত্যক্ষ সহযোগীতা ও অনুদানে মসজিদের নির্মাণ কাজ চলছে। এরইমধ্যে মসজিদটির একতলার কাজ প্রায় শেষ পর্যায়ে। মসজিদটির নির্মাণ কাজ শেষ করার জন্য কমিটির টাকা সংগ্রহের কথা  জানতে পেরে এলাকার ভিক্ষুক বেবী জামান তার ভিক্ষা করে জমানো টাকা থেকে চার হাজার টাকা দেন। শুক্রবার সকালে তিনি এসে তার ও মসজিদের ঈমামের হাতে টাকাটা দিয়ে যান।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আত্তাব আলী মোল্লা, সভাপতি আব্দুস সালাম সরকার ও নির্মাণ কমিটির সভাপতি রশিদ খাঁন বিষয়টি জানিয়েছেন।

এ ব্যপারে বেবী জামান বলেন, কষ্ট করে জমানো টাকা দেওয়ার কারণ আমাকে দেখে যাতে এলাকার মানুষ উৎসাহিত হয়ে মসজিদের নির্মাণ কাজ শেষ করতে এগিয়ে আসে। তা ছাড়া ছোয়াবও পাওয়া যাবে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের