ইউনিয়ন আ.লীগ সহ-সভাপতি ছুরিকাঘাতে নিহত

নওগাঁ প্রতিনিধি
১০ জুলাই ২০১৮, ১২:৪৩আপডেট : ১০ জুলাই ২০১৮, ১৩:৩৮

নিহত ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি নওগাঁর ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি মশিউর রহমান বাবু (৪৫) জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে নিহত হয়েছেন।  সোমবার (৯ জুলাই) বিকালে এ ঘটনার পর মঙ্গলবার (১০ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) জাকিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মশিউর রহমান বাবু উপজেলার আড়ানগর গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে এবং আড়ানগর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার বিকালে আড়ানগর উচ্চ বিদ্যালয় এলাকায় মশিউর রহমান বাবুর সঙ্গে প্রতিবেশী হামিদুল ইসলামের ছেলে রাজার জমিজমা নিয়ে ঝামেলা হয়। একপর্যায়ে রাজাসহ বেশ কয়েকজন মিলে মশিউর রহমান বাবুকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় বাবুকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ১০ টায় তার মুত্যু হয়।

ওসি জাকিরুল ইসলাম বলেন,ঘটনার সঙ্গে জড়িত রাজা,ইউসুফ ও মারুফকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত থানায় লিখিত কোনও অভিযোগ পাওয়া যায়নি।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের