গাবতলীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত, অস্ত্র উদ্ধার

বগুড়া প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৮, ১৮:০৫আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ১৮:০৫

বন্দুকযুদ্ধ

বগুড়ার গাবতলীর কোঁচামারী সেতুর কাছে বুধবার গভীর রাতে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে ‘বন্দুক যুদ্ধে’ খায়রুল ইসলাম (২৮) নামে এক ‘ডাকাত’ নিহত হয়েছে। এ সময় ডাকাতদের ছোড়া গুলির স্প্লিন্টারে তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি দেশীয় অস্ত্র, দুটি করাত ও কার্তুজের দুটি খোসা উদ্ধার করেছে। এ ব্যাপারে আহত পুলিশ কর্মকর্তা এসআই জাহিদ গাবতলী থানায় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধাসহ বিভিন্ন ধারায় মামলা করেছেন।

নিহত ডাকাত খায়রুল ইসলাম গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের জাইগুলি গ্রামের আবদুল খালেকের ছেলে।

গাবতলী থানার ওসি খায়রুল বাশার জানান, নিহত খায়রুল নাড়ুয়ামালা ইউনিয়নের প্রথমারছে গ্রামে পরিবার নিয়ে বাস করতো। তার বিরুদ্ধে থানায় ডাকাতির প্রস্তুতি নিয়ে ৩টিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। বুধবার রাত আড়াইটার দিকে খায়রুল ইসলামের নেতৃত্বে একদল ডাকাত কোঁচামারি সেতুর কাছে সুখানপুকুর-সৈয়দ আহমদ কলেজ সড়কে কাটাগাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গাবতলী থানার টহল পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি করতে থাকে। এ সময় জানমাল রক্ষায় পুলিশও পাল্টা ৫ রাউন্ড গুলি করে। ডাকাতদের বন্দুকের গুলির স্প্লিন্টারে এসআই জাহিদ, এএসআই হাবিব ও এএসআই আউয়াল আহত হন। অবস্থা বেগতিক দেখে অন্য ডাকাতরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ খায়রুল ইসলাম পড়ে যায়। রাত সাড়ে ৩টার দিকে আহত তিন পুলিশ ও খায়রুলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নেন এবং সকাল ৬.২০ মিনিটে ডাকাত খায়রুল মারা যায়। ঘটনাস্থলে দুই রাউন্ড বন্দুকের গুলির খোসা, একটি সামুরাই, একটি হাসুয়া, একটি চাপাতি ও গাছ কাটার দু’টি করাত পাওয়া যায়। বৃহস্পতিবার দুপুরে শজিমেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে ডাকাত খায়রুলের লাশ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের