নাটোরে সড়ক দুর্ঘটনা: গাড়ির মালিক, চালকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

নাটোর প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৮, ১৩:২৪আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ১৭:১৭

নাটোরে দুর্ঘটনাকবলিত গাড়ি ও লেগুনা নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান এলাকায় যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে ১৫ জন নিহতের ঘটনায় বাদী হয়ে মামলা করেছে পুলিশ। দুই গাড়ির মালিক ও চালকসহ ৭ জনকে আসামি করা হয়েছে।

লালপুর থানার এএসআই ইউসুফ আলী বাদী হয়ে শনিবার রাতেই মামলাটি করেন। তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করেনি পুলিশ।

প্রসঙ্গত, শনিবার বিকালে কদমিচিলান এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষে ১৪ জন নিহত হন। চিকিৎসাধীন অবস্থায় পরে একজন মারা যান। এ ঘটনায় আহত হন আরও অন্তত ২৯ জন।

লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৪ জনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অজ্ঞাত আরেকটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য রবিবার সকালে নাটোর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

ওসি জুয়েল জানান, মামলার তদন্ত কর্মকর্তা করা হয়েছে বনপাড়া হাইওয়ে থানার ওসি জিএম শামসুন নূরকে।

এ ব্যাপারে ওসি নূর জানান, মামলায় দুটি গাড়ির মালিক ও চালকের নাম রয়েছে। তবে তদন্তের স্বার্থে কারও নাম প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন তিনি। আসামিদের ধরতে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানায় রাখা হয়েছে।

এদিকে, জেলা প্রশাসক শাহিনা খাতুন জানান, হতাহতদের পরিবারকে যে অর্থ সহযোগিতা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল তার প্রস্তুতি চলছে।

তিনি জানান, ২০১৪ সালে বড়াইগ্রামে ৩২ জন নিহত হওয়ার ঘটনায় তদন্ত প্রতিবেদন তিনি রবিবার সকালে অফিসে এসে দেখেছেন। তদন্তে উল্লেখিত সুপারিশসমূহের মধ্যে যেগুলো এখনও বাস্তবায়ন হয়নি তা বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ সংক্রান্ত আরও খবর: 
নাটোরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০

 

নাটোরে দুর্ঘটনা: পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় লেগুনা ও বাস

নাটোরে সড়ক দুর্ঘটনার ঘটনায় ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি 

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম