পাবনায় নারী সাংবাদিককে কুপিয়ে হত্যা

পাবনা প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৮, ২৩:৪৫আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ০০:০১

সুবর্ণা নদী পাবনায় নারী সাংবাদিক সুবর্ণা নদীকে (৩২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ আগস্ট) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এই তথ্য জানিয়েছেন।

সুবর্ণা বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘আনন্দ টিভি’র পাবনা প্রতিনিধি। পাশাপাশি দৈনিক জাগ্রতবাংলা পত্রিকায় পাবনা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। 

পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পাবনা পৌর সদরের রাধানগর মহল্লায় আদর্শ গার্লস হাইস্কুলের সামনে সুবর্ণার বাসার কলিং বেল টিপে কয়েকজন দুর্বৃত্ত। এসময় সুবর্ণা গেট খোলার সঙ্গে সঙ্গে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে সুবর্ণাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাকে হত্যার কারণ জানা যায়নি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন