শোক দিবসের কর্মসূচি পালনে এমপির বাধা দেওয়ার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৮, ০৯:৩০আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ০৯:৪২

চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জে টাউনক্লাব মিলনায়তনে জাতীয় শোক দিবসের কর্মসূচিতে বাঁধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি আব্দুল ওদুদের বিরুদ্ধে। সোমবার (২৭ আগস্ট) জাতীয় শোক দিবসের আলোচনাসভা সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সংঘর্ষের আশংকায় তা বন্ধ করে দেওয়া হয়। শোক দিবসের কর্মসূচির আয়োজক স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চাপাইনবাবগঞ্জের সাধারণ সম্পাদক ডা. মো.গোলাম রাব্বানী। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন এমপি আব্দুল ওদুদ।

সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে ডা. মো. গোলাম রাব্বানী জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ২৭ আগস্ট এক আলোচনা সভার আয়োজন করা হয়। কিন্তু স্থানীয় সাংসদ আব্দুল ওদুদ টাউনক্লাব মিলনায়তন কর্তৃপক্ষকে হুমকি দেন যে, এখানে অনুষ্ঠান হলে ভাঙচুরের সম্ভাবনা আছে। এ অবস্থায় টাউনক্লাব কর্তৃপক্ষ অনুষ্ঠান করতে মিলনায়তন না দেওয়ায় অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হন তিনি।

টাউনক্লাবের সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া জানান, এমপি আব্দুল ওদুদ ২৫ আগস্ট দিবাগত রাতে নিজেই ফোন করে অনুষ্ঠান বাতিল করার কথা জানান। কারণ হিসেবে তিনি বলেন, অনুষ্ঠানে আওয়ামী লীগের দু’টি গ্রুপের ভাঙচুরের আশংকা রয়েছে। এটি জানার পর আয়োজক কর্তৃপক্ষ ডা. গোলাম রাব্বানীকে জানায় এবং মিলনায়তন বুকিং দেওয়া থাকলেও  তা বাতিলের কথা বলা হয়।

তবে সাংসদ আব্দুল ওদুদ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি শুনেছি থানা ও পৌর আওয়ামী লীগ এ অনুষ্ঠান সর্ম্পকে আপত্তি তুলেছেন। কারণ গোলাম রাব্বানী এই দুই কমিটির কোনও পদে অধিষ্ঠিত নয়। সেহেতেু সে এ ধরনের অনুষ্ঠান থানা ও পৌর আওয়ামী লীগের অনুমোদন ব্যতিত আয়োজন করতে পারে না।’ 

আয়োজক গোলাম রাব্বানী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এমপির পক্ষ থেকে কেন বাধা দেওয়া হয়েছে তা আমার জানা নেই। তবে তার সঙ্গে আমার কোনও বিরোধ  নেই । আর এ অনুষ্ঠান আমি কোনও দলীয় ব্যানারে করিনি। আমি স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এ ধরনের অনুষ্ঠান করতেই পারি।’

/এমএফ/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের