বিলবোর্ড টানিয়ে আ.লীগের মনোনয়ন পাওয়া যাবে না: ওবায়দুল কাদের

বগুড়া প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪০আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪৭

বগুড়ার সান্তাহার রেলওয়ে স্টেশনে পথসভায় ওবায়দুল কাদের ছবি ও বিল বোর্ড টানিয়ে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘যারা জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করছে, তারাই মনোনয়ন পাবেন।’

শনিবার (৮ সেপ্টেম্বর) বিকালে বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে এক পথসভায় তিনি এসব কথা বলেন। উত্তরবঙ্গে সাংগঠনিক সফরের প্রথমদিন আদমদীঘি উপজেলা আওয়ামী লীগ এই পথসভার আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি গত ১০ বছরে কোনও আন্দোলন গড়ে তুলতে পারেনি, পারবেও না। তাই বিএনপির মরা গাঙে আর জোয়ার আসবে না। আর যদি কখনও বিএনপি ক্ষমতায় আসে, তাহলে দেশে রক্তের বন্যা বয়ে যাবে। তাই আগামীতে উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এজন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে।’

পথসভায় সভাপতিত্ব করেন আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শেখ কুদরত ই-ইলাহী কাজল।

পথসভায় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি, বিএম মোজাম্মেল হক এমপি, অসীম কুমার উকিল, আহমেদ হোসেন, ব্যারিস্টার বিল্পব বড়ুয়া, আনোয়ার হোসেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, যুগ্ম সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান রাজু ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর: 

জনপ্রিয়তা যাচাই করে মনোনয়ন দেওয়া হবে: ওবায়দুল কাদের

জনসমর্থনহীন প্রার্থীকে মনোনয়ন নয়: ওবায়দুল কাদের

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম