পাবনায় আ.লীগের দুই গ্রুপের মধ্যে গোলাগুলি

পাবনা প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৮, ০০:৩৪আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ০০:৩৭

পাবনা পাবনার সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন জন গুলিবিদ্ধ হয়েছেন। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুস মুন্সী এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর আওয়াল কবীর জয় গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার রাতে উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় গ্রুপের কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় দেলোয়ার হোসেন, আবদুস সোবহান (৩৫) এবং সিদ্দিকুর রহমানকে (৪৫) পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনও ধরনের সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এমএএ/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম