সারিয়াকান্দিতে পানি বিপদসীমার ওপরে, নতুন নতুন এলাকা প্লাবিত

বগুড়া প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৪১আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ১৬:১০

বন্যা কবলিতরা নিরাপদ স্থানে সরে যাচ্ছেন বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ১১ সেন্টিমিন্টার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ায় তীরবর্তী চরের গ্রামগুলো প্লাবিত হয়েছে। পানি বাড়িঘরে ঢুকে পড়ায় দুর্গতরা বন্যানিয়ন্ত্রণ বাঁধ, উঁচু স্থান ও দূরে স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। চরাঞ্চলের ৬১৫ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ২১টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে গেছে।

সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুজ্জামান জানান, চালুয়াবাড়ী, কাজলা, বোহাইল, হাটশেরপুর, কুতুবপুর ও সদর ইউনিয়নের কয়েকটি চরের তিন হাজার ১৮৫ জন কৃষকের ৫০ হেক্টর জমির বীজতলা, ৩৯৫ হেক্টর রোপা আমন, একশ হেক্টর মাসকালাই, ৫৫ হেক্টর মরিচ, ১৫ হেক্টর সবজিসহ ৬১৫ হেক্টর জমির ফসল বন্যার পানিতে তলিয়ে গেছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল আলম জানান, চরাঞ্চলের ২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি প্রবেশ করায় পাঠদান বন্ধ রয়েছে। মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, তিনটি মাধ্যমিক বিদ্যালয়ে বন্যার পানি প্রবেশ করেছে। এতে এসব প্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ বলেন, ‘বৃহস্পতিবার সকাল ৬টায় সারিয়াকান্দির মথুরাপুর গজ স্টেশনে পানি চার সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ২১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বিকাল ৩টায় পানি কমে ১৮ সেন্টিমিটারে নেমে আসে।’ তবে আজ শুক্রবার সকালে তা সাত সেন্টিমিটার কমে বিপদসীমার ১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের