পাবনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নেতা নিহত

পাবনা প্রতিনিধি
০১ অক্টোবর ২০১৮, ১০:৪০আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ১০:৫৬

বন্দুকযুদ্ধ পাবনার ধোপাঘাটা এলাকায়  পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন নকশাল বাহিনীর জেলা কমান্ডার মো. আবুল হোসেন ওরফে আবু নকশাল (৫৫) নিহত হয়েছে। রবিবার (৩০ সেপ্টেম্বর) রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে। পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার রাতে আবু নকশালকে পূর্ব রাঘবপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে সে জানায়, তার এবং তার সহযোগীদের কাছে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র মজুদ আছে। তার দেওয়া তথ্য মতে অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য রাত ৩টার সময় ধোপাঘাটা বড় ব্রিজের কাছে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় তার সহযোগীরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে মো. আবুল হোসেন ওরফে আবু নকশাল পালিয়ে যায়। একপর্যায়ে দুষ্কৃতিকারীরা গুলি করতে করতে বিভিন্ন দিক দিয়ে পালিয়ে যায়। গোলাগুলি বন্ধ হলে গোলাগুলির শব্দে ঘটনাস্থলে আসা স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ সদস্যরা তাদের নিজেদের কাছে থাকা টর্চ লাইটের আলোতে ঘটনাস্থল তল্লাশি করারা সময় আবু নকশালকে গুলিবিদ্ধ ও আশংকাজনক অবস্থায় উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান,পুলিশ ঘটনাস্থল থেকে ১টি রিভলবার, ৪ রাউন্ড ২২ বোরের গুলি, ৬ রাউন্ড তাজা কার্তুজ, ৪ রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করে। আবু নকশালের বিরুদ্ধে খুনসহ বিভিন্ন মামলায় মোট তিনটি গ্রেফতারি পরোয়ানা ছিল। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের