সিরাজগঞ্জে পাঁচশ’ মণ্ডপে ২৫০ মেট্রিক টন চাল বরাদ্দ

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৮, ১৯:৪৬আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ২০:০৭

  বিভিন্ন পুজা মণ্ডপে পুলিশের পক্ষ থেকে প্লেকার্ড দেওয়া হয়েছে শারদীয় দুর্গাপূজায় সিরাজগঞ্জের ৯টি উপজেলা এবং ৫টি পৌরসভায় ৫০০টি মণ্ডপের জন্য ২৫০ মেট্রিক টন খয়রাতি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহিম মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা জানান, সরকারিভাবে শারদীয় দুর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বীদের এসব সহায়তা দেওয়া হয়েছে।

পুলিশ সুপার টুটুল চক্রবর্তী সোমবার সন্ধ্যায় সদর পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা ও পূজা উদযাপন কমিটির নেতাদের নিয়ে শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। তখন প্রতিটি পূজামণ্ডপের মূল ফটকে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্লেকার্ড টানানো হয়। তাতে জঙ্গি, মাদকবিরোধী ও বাল্যবিবাহ প্রতিরোধে নানা ধরনের সচেতনতামূলক স্লোগান লেখা রয়েছে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের