শাজাহানপুরে রাস্তা কেটে চাষাবাদ, ভোগান্তিতে স্থানীয়রা

বগুড়া প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৮, ১০:২১আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ১১:৫৮

রাস্তা কেটে কৃষি জমিতে পরিণত করা হয়েছে বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ভোমরকুটি উত্তরপাড়া গ্রামে রাস্তা কেটে চাষাবাদ করার অভিযোগ উঠেছে। এতে জঙ্গল ও ক্ষেতের জমির ওপর দিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষে একই গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে শাহানা খাতুন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্র ও সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ভোমরকুটি মৌজার ওই রাস্তাটি ১৯৩০ সালের সিএস নকশায় উল্লেখ আছে। রাস্তাটি ভোমরকুটি উত্তরপাড়া মোহাম্মদ আলীর বাড়ি থেকে পশ্চিম দিকে পণ্ডিতপাড়ার মধ্যে দিয়ে নবনুর হাফেজিয়া মাদ্রাসা পর্যন্ত গেছে। গ্রামবাসী প্রায় ১০০ বছর ধরে রাস্তাটি ব্যবহার করে আসছেন। খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদ থেকে ৪-৫ বার মাটি কেটে রাস্তাটি সংস্কারও করা হয়েছে। তবে গত ১২ অক্টোবর একই গ্রামের ওসমান গণি রাস্তাটি কেটে কৃষি জমিতে পরিণত করেন। এমনকি বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছেন। এতে এলাকাবাসী অবরুদ্ধ হয়ে পড়েছেন। বাধ্য হয়ে তারা জঙ্গলের মধ্যে দিয়ে চলাচল করছেন।

অভিযুক্ত ওসমান গণি ও তার পরিবারের সদস্যরা জানান, রাস্তাটি আগে সিএস নক্শায় উল্লেখ ছিল, এখন আর নেই। এছাড়াও অভিযোগকারী শাহানা খাতুন তাদের এক শতক জমি দখল করে রেখেছেন বলে জানান ওসমান গণি।

খোট্টাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল-ফারুক জানান, রাস্তাটি এখন আর সরকারি নেই। এছাড়া বাদী-বিবাদীদের মধ্যে জমি নিয়ে দ্বন্দ্ব রয়েছে। আর এ করণেই বিষয়টি নিয়ে সমস্যা দেখা দিয়েছে।

শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফুয়ারা খাতুন সাংবাদিকদের জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের