সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। শনিবার (২৭ অক্টোবর) বিকালে নওগাঁ শহরের কেডি স্কুল মাঠে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘একুশের পরিষদ, নওগাঁ’ নামের একটি সংগঠনের ২৫ বছর পূর্তি উৎসব উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার আগে সংগঠনটি নওগাঁ শহরে একটি বর্ণাঢ্য র্যালিও বের করে।
সভায় আরও উপস্থিত ছিলেন— অনুষ্ঠান ও সংগঠনটির সভাপতি আব্দুল বারী, জাতীয় সংসদের হুইপ শহিদুজ্জামান সরকার, জেলা প্রশাসক মিজানুর রহমান ও পুলিশ সুপার ইকবাল হোসেন।
একুশের পরিষদ নওগাঁ নামের এই সংগঠনটি ১৯৮৪ সালে গঠনের পর থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরে আসছে। এ ছাড়া নওগাঁ জেলাব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।








