সিরাজগঞ্জে মনোনয়নপত্র নিলেন জামায়াতের দুই নেতা

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৮, ১৮:০৮আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ১৮:১০

মনোয়নপত্র নিলেন জামায়াতের দুই প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিরাজগঞ্জের দুটি আসনে দুই জামায়াত নেতা তাদের মনোনয়নপত্র উত্তোলন করেছেন। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাদের মনোনয়নপত্র উত্তোলন করা হয়।

সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন দুই জামায়াত নেতার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন।

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে কেন্দ্রীয় জামায়াত নেতা রফিকুল ইসলাম খানের পক্ষে মনোনয়নপত্র তোলেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী। সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম নিজেই নিজের মনোনয়নপত্র উত্তোলন করেন। এসময় জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, বেলকুচি উপজেলা জামায়াতের আমির অধ্যাপক নুর নবী সরকার, এনায়েতপুর থানা জামায়াতের আমির ডাক্তার সেলিম রেজা, আইনজীবী মাসুদুর রহমান, ধুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রশিদ শামীমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী