দক্ষ তরুণরাই দেশের উন্নয়নে সহায়ক হবে: লিটন

রাজশাহী প্রতিনিধি
২৪ নভেম্বর ২০১৮, ২১:০৭আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ২১:১০

র‌্যালিতে অংশ নেন রাজশাহী সিটির মেয়র খায়রুজ্জামান লিটন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘দেশের তরুণদের দক্ষ করে গড়ে তোলা হচ্ছে, এই তরুণরাই আগামী দিনে দেশের উন্নয়নে সহায়ক হবে।’ শনিবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে ‘স্কিল্স কম্পিটিশন-২০১৮ (আঞ্চলিক পর্যায়)’ উপলক্ষ্যে আয়োজিত র‌্যালির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, ‘বর্তমান সরকার অসংখ্য পলিটেকনিক ইনস্টিটিউট এবং স্কিল ডেভেলপমেন্টের জন্যে বিভিন্ন জায়গায় ভোকেশনাল কোর্স চালু করেছে। আরও চালু করা হচ্ছে। জেলা থেকে উপজেলা পর্যায় পর্যন্ত এ ধরনের প্রতিষ্ঠান চালু করা হচ্ছে। এর লক্ষ্য হচ্ছে দক্ষ জনশক্তি গড়ে তোলা।’

এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘ইতোপূর্বে আমাদের দেশ থেকে বিদেশে যাওয়া কর্মীরা দক্ষতার অভাবে ভালো কাজ পেতেন না। দক্ষতার অভাবে অনেক শ্রমিক অনেক কম অর্থ উপার্জন করতে পারতেন। সেই সুযোগে ভারত, শ্রীলঙ্কা ও ফিলিপাইনের মতো দেশগুলো বাজার দখল করে রেখেছিল। এখন সুখের খবর হচ্ছে, বর্তমান সরকারের বাস্তবমুখী পদক্ষেপের কারণে, বাংলাদেশের তরুণ জনশক্তি নানারকম কাজে অনেক বেশি দক্ষ হয়ে উঠছে। আমরা আশাবাদী, অদূর অভিষ্যতে বাংলাদেশের বিশাল দক্ষ তরুণ জনগোষ্ঠী বিদেশে গিয়ে বেশি পরিমাণ অর্থ দেশে পাঠাবে। তাদের অর্থে দেশের বিশাল বাজেট হবে, উন্নয়ন হবে, কল্যাণ হবে। তারা নিজ পরিবার, এলাকা ও দেশের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।’

এদিকে, বেলুন ও পায়রা উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন, মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে র‌্যালিটি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শুরু হয়ে শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর ঘুরে পুনরায় ইনস্টিটিউটের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে আরও উপস্থিত ছিলেন— রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ ও ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদ প্রমুখ। র‌্যালি শেষে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন ও প্রবন্ধের ওপর উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের