সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে পাঁচজন নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৮, ১৩:৪০আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১৪:০১

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে পাঁচজন নিহত সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে বাস-ট্রাক সংঘর্ষে পাঁচজন নারী নিহত হয়েছেন। এঘটনা আহত ন ২০ জন। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কড্ডা পুলিশ ফাঁড়ির অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ সহিদ আলম বাংলা ট্রিবিউনকে জানান, আজ সকালে ঢাকা থেকে বগুড়াগামী আলিফ পরিবহনের একটি বাস কড্ডার মোড়ে এসে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাস ও এর পাশের একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হলে আলিফ পরিবহনের বাসটি রাস্তার ওপর ও মিনিবাসটি পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। তাদের লাশ সিরাজগঞ্জ আড়াই’শ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফরিদুল ইসলাম জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা