বগুড়ার সাতটি আসনের পাঁচটিতে ১৬ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০১৮, ১৬:৪৮আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ১৯:২০

বগুড়া বগুড়ার সাতটি আসনে মনোনয়নপত্র বাছাইয়ে আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমসহ ১৬ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এক শতাংশ ভোটারের স্বাক্ষর জাল, উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করা ও ঋণখেলাপির কারণে তাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ফয়েজ আহাম্মদ তার কার্যালয় মিলনায়তনে রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র বাছাইয়ের পর এ ঘোষণা দেন। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা এ ব্যাপারে আপিল করতে পারবেন।

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে এক শতাংশ ভোটারের স্বাক্ষর ঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী আলহাজ টিপু সুলতান ও আবদুল মান্নান মিয়ার প্রার্থিতা বাতিল হয়েছে।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না থাকায় আওয়ামী লীগ নেতা আবুল কাশেম ফকির ও মোস্তাফিজার রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে আদমদীঘি উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ না করায় উপজেলা বিএনপির সভাপতি আবদুল মহিত তালুকদার এবং এক শতাংশ ভোটারের স্বাক্ষর ঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী তাজউদ্দিন মণ্ডল ও আবদুল মজিদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে এ আসনে আবদুল মহিত তালুকদারের বড় ভাই মানবতাবিরোধী অপরাধের মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বিএনপির সাবেক এমপি ও বিএনপি প্রার্থী আবদুল মোমিন তালুকদার খোকা এবং তার স্ত্রী বিএনপি প্রার্থী মাসুদা মোমিনের মনোনয়নপত্র বৈধ হয়েছে।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না থাকায় কাহালু উপজেলা আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন কবিরাজ ও এএনএম আহছানুল হক, কাহালু উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করায় জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী মাওলানা তায়েব আলী, দলের নিবন্ধন না থাকায় ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের অধ্যাপক জাহিদুর রহমান এবং এক শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলম ও ইউনুস আলী মণ্ডলের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

তবে হিরো আলম বলেন, ‘শেষ পর্যন্ত জাপা থেকে তাকে মনোনয়ন না দেওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। মনোনয়নপত্র বাতিলের ব্যাপারে আপিল করবেন।

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে শেরপুর উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করায় স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা আলহাজ দবিবর রহমান, সিটি ব্যাংকে ঋণখেলাপি থাকায় বিকল্প ধারার মাহবুব আলী ও এক শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিক না হওয়ায় স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেত্রী তাহমিনা জামান হিমিকার মনোনয়নপত্র বাতিল হয়েছে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের