সিরাজগঞ্জের ৬ আসনে সাবেক দুই প্রতিমন্ত্রীসহ ১৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৮, ১০:১৩আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ১৬:৩৬

সিরাজগঞ্জ সিরাজগঞ্জের ৬টি আসনে মনোনায়ন জমা দেওয়া ৫১ জন প্রার্থীর মধ্যে ১৮ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এদের মধ্যে সাবেক দুই প্রতিমন্ত্রীসহ সাতজন বিএনপি মনোনিত প্রার্থী রয়েছেন। বাকি ৩৩ জনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কামরুন নহার সিদ্দীকা।
রবিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় সহকারী রিটার্নিং অফিসার আবু নূর মো. শামছুজ্জামান এসব তথ্য জানান। এর মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও সাবেক প্রতিমন্ত্রী মেজর (অব.) মঞ্জুর কাদের, রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান ভিপি আইনুল হক ও চৌহালী উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুনসহ দলটির ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
অপরদিকে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমসহ ৬টি আসনেই আওয়ামী লীগ প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার আবু হোসেন জানান, দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় ইকবাল হাসান মাহমুদ টুকুর, ঋণখেলাপির দায়ে মঞ্জুর কাদের ও পদত্যাগপত্র গৃহীত না হওয়ায় উপজেলা চেয়ারম্যান আইনুল হক ও মেজর (অব.) আব্দুল আল মামুনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়াও হলফনামায় স্বাক্ষর না থাকা, বিল খেলাপি, ব্যাংক ঋণ খেলাপি ও স্বতন্ত্র প্রার্থীর ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জালিয়াতি থাকার অভিযোগে বাকি প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি