নাটোরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা

নাটোর প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৮, ১৭:১৩আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৭:১৭

নাটোরে প্রার্থীর পক্ষে রেল লাইনে বিক্ষোভ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) সংসদীয় এলাকায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগের প্রার্থী শহিদুল ইসলাম বকুলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দুপুরে বাগাতিপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মেরিনা সুলতানা এই জরিমানা করেন।

সহকারী রিটার্নিং অফিসার ও বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাসরিন বানু বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও নাসরিন বানু জানান, নাটোর-১ সংসদীয় এলাকায় আওয়ামী লীগ থেকে কর্নেল রমজান আলী ও শহিদুল ইসলাম বকুলকে মনোনয়নের চিঠি দেওয়া হয়। তারা যাচাই-বাছাইয়ে বৈধ বলে ঘোষিতও হন। বৃহস্পতিবার ১১টার পর থেকে বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি রেলগেট এলাকায় শহিদুল ইসলাম বকুলের সমর্থকরা রেললাইন অবরোধ করে বকুলকে একক প্রার্থী ঘোষণার দাবিতে বিক্ষোভ করতে থাকে। বিক্ষোভকারীদের অনেকের মাথায় কাফনের কাপড়ও বাঁধা ছিল। এসময় খুলনাগামী একটি মালবাহী ট্রেন এবং ঢাকাগামী একতা ট্রেন ওই প্লাটফর্মে থেমে থাকতে বাধ্য হয়। বিষয়টি জানতে পেরে এসিল্যান্ড মেরিনা সুলতানা ঘটনাস্থলে পৌঁছে আচরণবিধি লঙ্ঘনের দায়ে বকুলের বিরুদ্ধে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এসময় ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে প্রায় ৩০ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

প্রার্থী বকুলের সমর্থকরা জানান, একই দাবিতে তারা বিকাল ৩টায় বাগাতিপাড়া উপজেলার গোপালপুর ও চাঁনপুর এলাকায় বিক্ষোভ করেন। বকুলকে একক প্রার্থী ঘোষণা না করা পর্যন্ত তাদের বিক্ষোভ অব্যাহত থাকবে বলেও দাবি করেন তারা।

/এনআই/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম