পাবনায় প্রথমবারের মতো জাতীয় পতাকা উৎসব অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৮, ১৭:১৪আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১৭:১৪

পাবনায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জাতীয় পতাকা উৎসব

পাবনা পুলিশ লাইন্স অডিটরিয়ামে বুধবার সকাল ১০টায় বিজয় দিবস উপলক্ষে  প্রথমবারের মতো পতাকা উৎসব অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলা পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাঠশালা’ যৌথভাবে এই পতাকা উৎসবের আয়োজন করেছে। অনুষ্ঠানের শুরুতেই শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসিম উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. প্রীতম কুমান দাস, মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চল ব্যুরো চিফ উৎপল মির্জা, পাবনা চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি আলী মর্তূজা বিশ্বাস সনি, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, পাঠশালার সভাপতি স্বাধীন মজুমদার, ভাষ্কর শিল্পী রিঙকু অনিমিখ।

বক্তারা বলেন,‘জাতীয় পতাকা বাংলাদেশের মানুষের অস্তিত্ব ও ঠিকানা। জাতীয় পতাকাকে সব সময় সম্মান দেখাতে হবে। শুধু পতাকা উড়ানোর মধ্যে নয়,জাতীয় পতাকাকে বুকে লালন করতে হবে।’ জাতীয় পতাকার যেন কোনও অসম্মান বা অবমাননা না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে পাবনার বিভিন্ন ব্যবসায়ী ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে এক হাজার জাতীয় পতাকা ও এক হাজার ব্যাজ বিতরণ করা হয়।

পরে উপস্থিত সবাই মিলে জাতীয় সঙ্গীতে অংশ নেন। শেষে জাতীয় পতাকা হাতে সবার অংশগ্রহণে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করে মাসপো গ্রুপ ও রানা গ্রুপ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাঠশালার সাধারণ সম্পাদক শিশির ইসলাম ও সদস্য সুচিত্রা পুজা।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক