গলায় ফাঁস লেগে নাটোরে শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৮, ০২:২১আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ০২:২৪
image

গলায় ফাঁস লেগে নাটোরে শিশুর মৃত্যু নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবী, খেলাচ্ছলে গলায় ফাঁস লেগে যাওয়ায় শিশুটির এই মর্মান্তিক মৃত্যু ঘটেছে। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহত শিশুটির নাম প্রকৃতি রোজারিও। সে সেন্ট মেরিস প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
বড়াইগ্রাম উপজেলার জোনোইল গ্রামের বাসিন্দা প্রকৃতির বাবা সাধন রোজারিও জানিয়েছেন, প্রকৃতির জন্মদিন ছিলো মঙ্গলবার। আনন্দ করার অংশ হিসেবে বুধবার ১১টা থেকে প্রকৃতি বারান্দার ছোট কক্ষে সমবয়সী ৭/৮ জন বন্ধুদের সাথে খেলছিল ও টেলিভিশনে সিনেমা দেখছিল।
কিন্তু দুপুর হওয়ায় প্রকৃতির বন্ধুরা সবাই একে একে নিজ বাড়িতে চলে যায়। এক পর্যায়ে প্রকৃতির মা, সেবিকা রোজারিও, রান্নার কাজ শেষ করে প্রকৃতিকে গোসলের জন্য ডাকেন। এক পর্যায়ে তিনি দেখেন, জানালার গ্রিলের সাথে ওড়নার এক প্রান্ত বাধা এবং অন্য প্রান্তে প্রকৃতির নিথর দেহ। তার চিৎকারে এগিয়ে এসে প্রকৃতিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান প্রতিবেশীরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রকৃতির বাবা মনে করেন, সিনেমা দেখে ‘ফাঁসি ফাঁসি’ খেলতে গিয়ে ওড়নায় ফাঁস লেগে তার মৃত্যু হয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  দিলিপ কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শিশুটির মৃত্যুর ঘটনা মর্মান্তিক। পুলিশ পৌঁছার আগেই শিশুটির মৃতদেহ পরিবারের লোকজন নামিয়ে ফেলে। তবে লাশ ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর শিশুটির মৃত্যুর প্রকৃত রহস্য পাওয়া যাবে।

/এএমএ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম