নাটোরে ধানের শীষের প্রচারণায় যুবলীগের হামলার অভিযোগ

কামাল মৃধা, নাটোর
১৬ ডিসেম্বর ২০১৮, ১৮:৩২আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ১৮:৩৫

সংবাদ সম্মেলনে কথা বলছেন সাবিনা ইয়াসমিন ছবি নাটোর-২ (সদর) আসনে ধানের শীষের নির্বাচনি প্রচারণার সময় যুবলীগের হামলায় তিন মহিলাসহ ৭ জন আহতের অভিযোগ পাওয়া গেছে। ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সহধর্মিনী ও জেলা বিএনপির সহসভাপতি সাবিনা ইয়াসমিন ছবি এই অভিযোগ করেন। জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে রবিবার (১৬ ডিসেম্বর) বিকালে সংবাদ সম্মেলন করে তিনি এই অভিযোগ করেন।

সাবিনা ইয়াসমিন ছবি বলেন, ‘রবিবার দুপুরের কিছু আগে শহরের স্টেশন এলাকার বউবাজারে তিনি নির্বাচনি প্রচারণায় যান। এ সময় যুবলীগকর্মী বউ বাজার এলাকার বেঙ্গা প্রামাণিকের ছেলে আমিন, জলিলের ছেলে রবিউল, বিশুর ছেলে চঞ্চল, মোস্তফার ছেলে বাবু, মুজিবরের ছেলে মনির ও কবিরের ছেলে সেলিমের নেতৃত্বে ১০-১২ জন তাদের ওপর হাতুড়ি নিয়ে আক্রমণ চালাযন। এই সময় তার সঙ্গী বিএনপি নেতা জালাল, যুবদল নেতা ফিরোজ শেখ রকেট, ওবায়দুর রহমান তনু, শরিফুল ইসলাম মুকুল, মহিলা দলের কর্মী আই মন বিবি, আসমা খাতুন পলি ও রাবেয়া বেগম মারাত্মক আহত হযন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

সাবিনা ইয়াসমিন ছবি বলেন, ‘নৌকা প্রার্থী শফিকুল ইসলাম শিমুল তাকে বোন ডেকে নির্দ্বিধায় প্রচারণা করার আশ্বাস দিয়েছিলেন। অথচ শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগকর্মী সবুজ ও মোহনের নেতৃত্বে তার অনুসারী নজরুল সিকদারের ওপর আক্রমণ চালানো হয়। তিনি বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।’

অভিযোগের বিষয়ে জানতে নৌকা প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম শিমুলকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মালেক শেখ জানান, হামলাকারীরা কেউ আওয়ামী লীগ বা শফিকুল ইসলাম শিমুলের লোক নয়।

রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাহরিয়াজ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সদর থানার ওসি জালাল উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আক্রমণকারীদের আটকের চেষ্টা চলছে। তবে কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হকসহ আহতদের মধ্যে তিন জন উপস্থিত ছিলেন।

 

/এনআই/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম