মারামারি দেশের রাজনৈতিক সংস্কৃতির অংশ: কমিশনার রফিকুল

রাজশাহী প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০১৮, ১৯:৫২আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ২০:৪০

রাজশাহীতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম নির্বাচনে মারামারি এ দেশের রাজনৈতিক সংস্কৃতির অংশ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। তিনি বলেন, `মারামারি, উত্তপ্ত বাক্যবিনিময় বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির অংশ। যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়, তখন আরেকটু গরম হয়ে যায়। আর উত্তাপ না থাকলে ভালো লাগে না।’ শুক্রবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজশাহী শিল্পকলা একাডেমিতে ‘নির্বাচনে নারীদের সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সচেতনতা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যের পর নির্বাচনে সহিংসতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আসন্ন নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, ‘বিচারিক ক্ষমতা কারও নেই। পুলিশের নেই, র‌্যাবের নেই, সেনাবাহিনীরও নেই। যার হাতে অস্ত্র থাকে তার কিন্তু বিচারিক ক্ষমতা থাকে না। কারণ, এটা বাংলাদেশের সংবিধান বিরোধী।’

রফিকুল ইসলাম বলেন, ‘যদি কোনও অঘটন ঘটে, তাহলে সেনাবাহিনী যেমন যেকোনও লোককে গ্রেফতার করতে পারে, সহিংস ঘটনা ঘটলে তারা গুলিও চালাতে পারে এবং প্রায়োজনে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে নির্দেশনা নিতে পারেন। আর জীবন ও জানমালের রক্ষার জন্য এমনিতে গুলি চালাতে পারেন; গ্রেফতার করতে পারেন। এখানে বিচারিক ক্ষমতা মুখ্য বিষয় নয়। নিরাপত্তা বড় কথা।’

আদালতের নির্দেশে বেশ কয়েকজনের প্রার্থিতা বাতিল হওয়ায় বিএনপির পুনঃতফসিল দাবির প্রসঙ্গে রফিকুল ইসলাম বলেন, ‘আইনি বিষয় খতিয়ে দেখে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।’ তিনি বলেন, ‘শুধু নারী নয়, সবাই যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন, তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা আমরা নেবো।

এর আগে কর্মশালায় বক্তব্য দেন ইসি রফিকুল ইসলাম। নির্বাচন কমিশন আয়োজিত এ কর্মশালায় বিভাগীয় কমিশনার নূর-উর রহমান এবং রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা এসএম আব্দুল কাদেরও বক্তব্য দেন। কর্মশালায় রাজশাহীর বিভিন্ন স্তরের নির্বাচন কর্মকর্তারা অংশ নেন।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের